[এটা আমার লেখা নয়। নাসিসাহ গ্রুপ থেকে নেয়া]
গুনাহ দুই প্রকার। এক, সগীরা (ছোট গুনাহ) দুই. কবীরা (বড় গুনাহ)। যে গুনাহ সম্পর্কে কুরআন বা হাদীসে শাস্তির বিধান রয়েছে অথবা কঠিনভাবে নিষেধ করা হয়েছে তাকে কবীরা গুনাহ বলে। কোনো কোনো কবিরা গুনাহ অন্য কবিরা গুনাহ থেকে বড়। যেমন কুফরি করা, শিরক করা সবচেয়ে বড় গুনাহ।
নিম্নে কিছু কবিরাগুনাহ কুরআন ও হাদীস থেকে বর্ণনা করা হলো।
ব্যাপক প্রচলিত কয়েকটি কবীরা গুনাহঃ
.
১. আল্লাহ পাকের যে কোনো প্রকারের শিরক করা। অর্থাৎ তাঁর মহান সত্তা ও গুনাবলীর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা। [সূরা নিসা:১১৬, কিতাবুল কাবাইর,:১৪]
২. প্রিয় নবী সা.-কে আলিমুল গায়েব বা হাজির নাজির মনে করা। (উল্লেখ্য যে, আলেমুল গায়েব বলা হয়- যিনি পূর্ব অবগতি বা কারো জানানো ব্যতীত নিজে নিজেই প্রকাশ্য গোপনীয়-সবকিছুর খবর জানেন। আর হাজির নাজির ঐ সত্তাকে বলে যার উপস্থিতি বিশেষ কোনো স্থানে সীমাবদ্ধ নয়; বরং একই সময়ে গোটা বিশ্বে সবখানে বিরাজমান এবং একই সাথে বিশ্ব জগতের প্রতিটি বস্তুকে সমানভাবে দেখেন। সহজ কথায, যিনি সর্বদা সবকিছু দেখেন তিনিই হলেন হাজির নাজির।) [সূরা নামল:৬৫, সূরা আনআম:৫০,৫৯, সূরা কাসাস:৪৪, সূরা তওবা:১১৯]