বিপদে পড়ে অথবা কোন অবৈধ উদ্দেশ্য পূরণের জন্য মানুষ যখন কবিরাজ/হুজুর/বৈদ্যের কাছে যায় তখন কবিরাজ/হুজুর/বৈদ্যরা সাধারনত যেসব জিনিস দিয়ে থাকে তা হলঃ
- তাবিজ
- মাদুলি
- মাছের কাটা
- সুই
- ধাতুর কোন ফলা
- নকশা করা আংটি/মাটির পাত্র/অন্য কোন পাত্র
- পানি পড়া
- কোন ধরনের পাউডার ইত্যাদি
রুকইয়াহ করার আগে এসব নষ্ট করা জরুরী। নিজের শরীরেরগুলো তো বটেই এমনকি ঘরেও ভালভাবে খুজে দেখা উচিত কোথাও কোন সন্দেহজনক কিছু আছে কিনা। থাকলে নষ্ট করতে হবে। তবে ঘরের অন্য সবাই যদি তাবিজের ভক্ত হয় এবং তাদের বোঝানো না যায় তাহলে যিনি রুকইয়াহ করবেন তিনি তার শরীর ও তার ঘরের সব তাবিজ নষ্ট করে রুকইয়াহ করতে পারবেন।